সাইফ উল্লাহ, নিজস্ব প্রতিবেদক
পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন উপজেলা ভবন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে। একই সঙ্গে পরিকল্পিত সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুনুর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস, আব্দুল মতিন মির্জা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কামাল, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বেপারী, সুখাইর রাজাপুর দক্ষিণ বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহাতাব, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ উল্লাহ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নয়ন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, সাইফুল ইসলাম কাঞ্চন, মির্জা শাহ আলম, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।